গাংনীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
গাংনীতে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের পাবলিক ক্লাবের মধ্যে ব্যক্তি মালিকানা দোকান সরানোকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জুগিন্দা স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় জুগিন্দা গ্রামের আব্দুল করিম কসাই গুরুত্বর আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং করিমকে বাঁচাতে এগিয়ে আসা জামিরুল ইসলাম জানিকের উপরও হামলা করে দোকান ভাঙচুর করে রবিউল গং। কসাই আব্দুল করিমের পিতা গোলাম মোস্তফা জানান, গত সোমবার রাতে জুগিন্দা পাবলিক ক্লাবের ভিতর ব্যক্তি মালিকানা দোকান দেয় সাইদুল নামের একজন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে আব্দুল করিমসহ স্থানীয় গ্রামবাসীরা। এসময় সাইদুল পক্ষের হয়ে রবিউল ইসলামসহ ৮-১০ জনের সাথে কথা কাটাকাটি হয় করিমসহ গ্রামবাসীর। গত সোমবার সেখানেই বিষয়টি থেমে যায়। কিন্তু পরদিন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছেলে কসাই আব্দুল করিম গরু ক্রয়ের জন্য মেহেরপুর হাটে যাচ্ছিল। জুগিন্দা মূল সড়কে আব্দুস সামাদের ছেলে জানিকের দোকানের নিকট পৌঁছালে একই গ্রামের পিয়ার আলীর ছেলে রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল করিমের উপর হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে জামিরুল ইসলাম জানিকের সার ও বিষের দোকানের ভিতরে ঢোকে করিম। দোকানের ভিতর ঢুকেও হামলা ও ভাংচুর চালায় তারা। এসময় আব্দুল করিমকে মৃত ভেবে তার পকেটে থাকা গরু ক্রয়ের ১ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ব্যবসায়ী জানিককে আহত করে তার দোকান থাকা নগদ ২ লক্ষ টাকা লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুবৃত্তরা। পরে স্থানীয়রা করিমকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুত্বর। এব্যাপারে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ব্যবসায়ী জামিরুল ইসলাম জানিক বলেন, কসাই করিমের উপর হামলা হলে সে পালিয়ে আমার দোকানে আসলে আমি তাকে বাঁচাতে এগিয়ে আসি। কিন্তু তারা আমার উপরও হামলা চালিয়ে করিমের কাছ থেকে এবং আমার দোকানে থাকা নগদ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, হামলার ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দিলে তদন্তপূবক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)