ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ১০৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার থানার পুলিশে বিশেষ অভিযানে উপজেলার বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন ওই গ্রামের মুজিবর রহমানের ছেলে আরিফ বিশ্বাস (৪০) ও মনজের বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আবাইপুর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০৪ পিস ইয়াবাসহ তাঁদের হাতেনাতে আটক করে। আটককৃতদের নামে মাদকের নিয়মিত মামলা দায়ের করে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
