মেহেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ কারারক্ষী আটক

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
মেহেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ কারারক্ষী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত, তাঁর কারারক্ষী নম্বর ৪১৯১১। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার এক ভাড়াবাসা থেকে তাঁকে আটক করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুণ্ডু, এএসআই জসিম, মাহাতাবসহ ডিবি পুলিশের কয়কজন সদস্য। ডিবির ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস এই বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তিনি আরও জানান, আব্দুল আলিম বিশ্বাস এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারণে ৭ মাস সাসপেন্ডও ছিলেন। আটক আলিম বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর হাসপাতালপাড়ার তজির উদ্দিন বিশ্বাসের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)