মেহেরপুরে বিনামূল্যে ৮১ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
মেহেরপুরে বিনামূল্যে ৮১ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে ৮১ হাজার মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আতাউল গনি সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দিয়ে মাস্ক বিতরণের শুভ সূচনা করেন। এ সময় ভিডিও কনফারেন্সে একযোগে সংযুক্ত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মেহেরপুর ও মুজিবনগর ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি। অদৃশ্য শত্রু করোনাভাইরাস মোকাবিলায় আমাদের নিজেদের সচেতন হওয়ার বিকল্প নেই। তাই আমরা উদ্যোগ নিয়েছি মেহেরপুরে প্রথম পর্যায়ে ৮১ হাজার মাস্ক বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে তৃনমূল পর্যায়ের মানুষের মধ্যে এই মাস্ক তুলে দেওয়া হবে। সর্বোপরি আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, করোনা মোকাবিলায় আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিজেরাই নিশ্চিত করব। অর্থনৈতিক প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়, সে জন্য আমাদের এই আতঙ্কের মধ্যেই সব কাজকর্ম চালিয়ে যেতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, সাধারণ সম্পাদক রফিকুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক আলামিন হাসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমসহ মেহেরপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)