সোনার বাংলা বিনির্মাণে করোনা দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
সোনার বাংলা বিনির্মাণে করোনা দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছবির ক্যাপশন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: করোনাদুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার, সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং শেখ হাসিনার নেতৃত্বে করোনাসহ যেকোনো দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে গতকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে পালিত হলো আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছর জাঁকজমকপূর্ণ কর্মসূচি থাকলেও এবার করোনার কারণে ছিল না কোনো বড় আনুষ্ঠানিকতা। সীমিত পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মাজারে শ্রদ্ধা নিবেদন, গরিব অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছরের মতো আওয়ামী লীগের জন্মদিনে নিষেধাজ্ঞার কারণে নামতে পারেনি মানুষের ঢল। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণ করতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরে এসেছিলেন মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে আওয়ামী লীগের সীমিত সংখ্যক নেতাকর্মী। মুখ মাস্ক আর দূরত্ব বজায় রেখেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। পরে তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বর্তমান এই সময়ে করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করাই দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা নেতারা। নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের। সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণই আওয়ামী লীগের অঙ্গীকার। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতা-কর্মীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও বিভিন্ন উপজেলা থেকে প্রতিবেদকের পাঠানো প্রতিবেদন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি: চুয়াডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং সাংগঠনিক দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি। গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারিকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ কিংবা দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে দেশের মানুষের আস্থা ভালোবাসা অর্জন করছে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্যই কাজ করে, আর জনগণই মূল শক্তি এই দলটির। পরে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, ত্রাণবিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, যুব মহিলা লীগের নেত্রী আফরোজা পারভীন, নুরুন নাহার কাকলী, নাবিলা ছন্দা, পৌর আওয়ামী লীগের সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: `` চুয়াডাঙ্গায় সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শঙ্করচন্দ্র ইউনিয়নের শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া জামে মসজিদের ইমাম সহিদুল ইসলাম। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় প্রধান অতিথি নঈম জোয়ার্দ্দার তাঁর বক্তব্যে বলেন, ‘গাছ আমাদের জীবন বাঁচায়, সে কারণে মানুষের জীবনে গাছ অতিপ্রয়োজনীয়। তাই আপনারা প্রত্যেকে নিজের বাড়িতেসহ এলাকার প্রতিটা ফাঁকা স্থানে একটি করে গাছের চারা লাগাবেন।’ এ সময় তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। আলোচনাসভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রহিদুল ইসলাম ও পদ্মবিলা ইউনিয়ন যুবললীগের সভাপতি হুমায়ুন কবীর বনফুল। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিপ্লব হোসেন, পিরু, মাসুদুর রহমান মাসুম, সৈকত, বিপুল, নোমান, গড়াইটুপি ইউনিয়ন যুবলীদের সাভাপতি রাশেদুজ্জামান পলাশসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শঙ্করচন্দ্র এলাকায় ৪ শ’ টি বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরাপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। গতকাল সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে সবাই বাড়িতে অবস্থান করার কারণে কেক কাটা অনুষ্ঠানটি সীমিত করা হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি: ``বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল রোডে মাস্ক বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নিজ হাতে মাস্ক বিতরণ, মশক নিধনের স্প্রে ও আগাছা পরিষ্কার করে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরি জিপু। এ সময় পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরি জিপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ ৭১ বছরের ইতিহাস গৌরবের ইতিহাস। নিজের বুকের রক্ত দিয়ে বাঙালীর অধিকার আদায়ের ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ৭১ বছর ধরে বাঙালী জাতির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিও মোকাবেলা করছে আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব। উন্নয়নের ধারাকে অব্যহত রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, সাত দশকের লড়াই-সংগ্রামের অভিযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় বাংলার জনগণ বিশ্বাস করে নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কর্মসূচির উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদস্য সৈয়দ ফরিদ আহম্মেদ, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম, মাহাবুল ইসলাম সেলিম, খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ। মোমিনপুর ইউনিয়ন আ.লীগের কর্মসূচি: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুলের সভাপতিত্বে সকাল সাতটার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকেল সাড়ে চারটার দিকে কেক কেটার পর আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস নান্নু। বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগের নেতা নবীছদ্দি, সাইদুর, অহিদ, আশা, সাবেক মেম্বার বাবলু হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনিছদ্দিন, আব্দুর রাজ্জাক, মুক্তার জোয়ার্দ্দার, আওয়ামী লীগের নেতা সাইদুর হক বিশ্বাস হেলাল, বাবু, মিকাইল, তোফাজ্জেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা যুবায়ের আহমেদ সাব্বির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রান্ত, ছাত্রলীগের নেতা সেতু এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সব ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিবছর উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদীর গনু মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম, ডালিম হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম সরোয়ার সদু, ছাত্রলীগের নেতা বাদশা, হাসান প্রমুখ। জীবননগর: জীবননগরে ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবু প্রমুখ। মেহেরপুর: ``মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদস্য শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের অ্যাড. সভাপতি কাজী শহীদুল হক, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক রুত সোভা মণ্ডল, সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা সাদিক, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একইস্থানে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। অপর দিকে, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহীদ ড.সামসুজ্জোহা নগর উদ্যানে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পৌর কাউন্সিলর আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, সাজিদুর রহমান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। গাংনী: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে এক হই। আমার প্রত্যাশা এলাকার উন্নয়ন, আমার আশা এলাকার মানুষের ভালো থাকা। আর এই আশা পূরণে সকল দল ও মতের মানুষের সমন্বয় দরকার। তাই সকল দল ও মতের মানুষদের এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। এসময় তিনি আরো বলেন, দলের ভিতরে এখনও অনেক খন্দকার মোস্তাক রয়েছে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাতে আওয়ামী লীগকে আবারো ৭৫ পরবর্তীতে না নিয়ে যায়। সে ব্যাপারে দলীয় নেতাকর্মিদের মাঝে ঐক্যেবদ্ধাতাও দেখতে চান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচীর মধ্যে ছিলো, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে পৌর মেয়র আশরাফুল ইসলাম, বামন্দী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, মটমুড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, কাথূলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাকবাংলা: ``ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উত্তর নারায়ণপুর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক তুর্ফি, সাংগঠনিক সম্পাদক আলী আকবার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক আমির বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন দিপু, সাবেক ছাত্রনেতা মোকলেচুর রহমান শিলু, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশের ক্লান্তিলগ্নে দেশবাসীর জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী মো. শাহীন রেজা সাঈদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)