চুয়াডাঙ্গায় ৭ জন করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
চুয়াডাঙ্গায় ৭ জন করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় একই পরিবারের তিন জনসহ জেলায় নতুন সাতজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৬ জনে। গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় ১ জন, আলমডাঙ্গা উপজেলায় হাড়োয়াকান্দি গ্রামের একই পরিবারের এক শিশুসহ দুইজন, একই এলাকার আরও এক শিশু ও এক বৃদ্ধা আক্রান্ত হয়েছেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার একজন স্বাস্থ্যকর্মীসহ ৬ জনসহ মোট ৭ জনকে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার হাড়োয়াকান্দি গ্রামের এক নারী কিছুদিন পূর্বে নরসিংদী জেলা থেকে বেড়িয়ে এসেছেন। এ সময় তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে জেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে। সম্প্রতি তাঁর নমুনার রিপোর্ট পজেটিভ এলে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। আক্রান্ত নারীর ৫ বছরের শিশু কন্যাসহ তাঁর পরিবারের সদস্যদের সংস্পর্শে আসায় এলাকার আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল উক্ত নমুনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন করোনা শনাক্ত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাঁর স্ত্রী অন্য একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তাঁদের ৭ বছরের কন্যা আক্রান্ত হয়েছেন। তাঁদের পরিবারে ২ বছরের আরও একটি শিশুসন্তান আছে। সবাই একত্র বসবাস করায় শিশুটিকেও আইসোলেশন ব্যবস্থায় নেওয়া হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা করোনা শনাক্ত ৬ জনকেই হোম আইসোলেশনে নেওয়া হয়েছে। এদিকে গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা থেকে ২১টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলা থেকে ৪টি ও জীবননগর উপজেলা থেকে ১৭টি নমুনাসহ সংগৃহীত ২১টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, জেলায় নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৬ জন ও সদরে একজন আক্রান্ত হয়েছে। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন ব্যবস্থায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আক্রান্তদের কারো করোনা উপসর্গ বৃদ্ধি পেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ব্যবস্থায় নেওয়া হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৯৬৭টি। প্রাপ্ত ফলাফল ১৮৭৮টি। করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৬৮০ জনের। সুস্থ ১০৯ জন ও মৃত্যু ২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)