আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি মনে রথযাত্রা উৎসব

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি মনে রথযাত্রা উৎসব ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথতলায় রথের ওপর বসে পূজা-পার্বনের কাজ শেষ করা হয়েছে। সবাই মিলে রথের দড়ি ধরে শুধু টান দিয়ে রথযাত্রার শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ রথযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। যা দেখে বিএনপি-জামায়াত ঈর্ষান্বিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি হুঁশিয়ারি করে বলেন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যদি কেউ আঘাত হানতে চায়, তাহলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীদ্রনাথ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী মোল্লা লিপু, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিত দেব শর্মা। যুব সম্প্রদায়ের নেতা বিশ্বজিৎ সাধূখার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম. আওয়ামী লীগ নেতা সমীর দে, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাই রায়, রথতলা মন্দির কমিটির সভাপতি আশোক সাহা, রবিন সাহা, রিপন দত্ত, পরিমল কুমার কালু ঘোষ, বিজয় সিহি, উৎপল দত্ত, শম্ভু দত্ত, প্রশান্ত দত্ত, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পরিমল কুমার, লিপন বিশ্বাস, পলাশ আচার্য্য, পরাগ বিশ্বাস, প্রসেনজিৎ, তনময়, রনি, উজ্জ্বল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)