করোনায় মৃত ১৫০০ ছাড়াল, শনাক্ত ১ লাখ ১৫ হাজার

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
করোনায় মৃত ১৫০০ ছাড়াল, শনাক্ত ১ লাখ ১৫ হাজার ছবির ক্যাপশন:
সমীরকরণ প্রতিবেদন: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫০২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৮০ জনের দেহে। দেশে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ৪৬ হাজার ৭৫৫ জন। গতকাল সোমবার করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ এবং ৬২টি ল্যাবে ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৩০ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ৩৩ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে চারজন, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট বিভাগের একজন বাসিন্দা মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২৫ জন এবং বাসায় ১২ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)