কালীগঞ্জে বাড়ির সামনের পুকুরে মিলল শিশুর লাশ

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
কালীগঞ্জে বাড়ির সামনের পুকুরে মিলল শিশুর লাশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে। নিহতের স্বজনেরা জানান, ফাতেমা দুপুরের পর খেলতে খেলতে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)