ঝিনাইদহে জোড়া খুনের ঘটনায় ছয় আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
ঝিনাইদহে জোড়া খুনের ঘটনায় ছয় আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুরে জোড়া খুনের ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর থেকে এসব আসামি বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হরিশংকরপুর গ্রামের আব্দুল মালেক মিয়া ছেলে লতা মিয়া (৬৩), কাজী আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৬১), কাজী মোসলেম উদ্দিন (৬৪), মৃত তোজাম শেখের ছেলে তোরাপ শেখ (৪৫), মৃত আফিল উদ্দীনের ছেলে আজমত শেখ (৬৫) ও আতিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭)। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী জেলা মাগুরা, কুষ্টিয়া ও শৈলকুপায় অভিযান চালিয়ে পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে গত ৪ জুন হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকেরা। ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর মারা যান। আর আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)