ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা চুরি

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা চুরি ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ থেকে রাতের আধারে প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিবের রুম থেকে ল্যাপটপ ও ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতবার ইউনিয়ন পরিষদের কাজ শেষ করে অফিস বন্ধ করে সচিবসহ সবাই বাড়িতে চলে যান। গত রোববার সকালে ইউনিয়নের সচিব অফিস খুলে দেখেন ঘরের জালানা সরিয়ে ল্যাপটপ ও ড্রয়ার থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল। এই বিষয়ে দর্শনা থানায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিব মেম্বারদের প্রকল্পের ৬২ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসেন। সেই টাকা থেকে মেম্বারদের মধ্যে ৪২ হাজার টাকা বিতরণ করে। বাকি ২০ হাজার টাকা ড্রয়ারে রেখে অফিস ছুটি করে বাড়িতে চলে যান। পরে রোববার অফিস খুলে দেখেন ইউনিয়ন পরিষদের সচিবের ঘরের জালানা সরিয়ে ল্যাপটপ ও ড্রয়ার থেকে নগদ টাকা চুরি হয়ে গেছে। সচিবের ঘরের জালানা ছিটকিন নষ্ট হওয়ায় দড়ি দিয়ে জালানা বেঁধে রাখে। চোরের দল সুযোগ বুঝে এই মালামাল চুরি করে নিয়ে যায়। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন জানান, ‘আমাদের ইউনিয়ন পরিষদে প্রতি রাতে দুইজন করে গ্রাম্য পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করা সত্ত্বেও কেমন করে চুরি হয়, এটা আমি বুঝি না। তবে চুরি হয়ে গেছে, এখন আমাদের কী বা করার আছে।’ কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে সচিব সাহেব বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চোর চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)