ঝিনাইদহে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে শহরের নতুন হাটখোলা এলাকা থেকে এ পলিথিন উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ করেছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হেদায়েত উল্যাহ আদালত বসিয়ে তাঁদেরকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে সুমন স্টোরের মালিক সুমন কুমার বিশ্বাসকে ২৫ হাজার টাকা ও হানিফ স্টোরের মালিক হানিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিনের মূল্য আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত পলিথিন জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলসহ র‌্যাব সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)