আলমডাঙ্গায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, নেশাগ্রস্ত ছেলের জেল

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
আলমডাঙ্গায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, নেশাগ্রস্ত ছেলের জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে আলমডাঙ্গার ভেদামারী গ্রামের নেশাগ্রস্ত ছেলে আব্দুল গাফ্ফারকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোবাবর বিকেলে অভিযোগ পেয়ে ঘোলদাঁড়ি ফাঁড়ি পুলিশ আব্দুল গাফ্ফারকে (৪৫) আটক করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করলে তিনি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের মহিউদ্দীনের ছেলে আব্দুল গাফ্ফার দীর্ঘদিনের নেশাগ্রস্ত। সংসারে স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে। নেশার টাকার জন্য নিত্যদিন সংসারে অশান্তি করতেন। এমনকি প্রায়ই বৃদ্ধ বাবা-মাকে মারধর করতেন। রোববার নেশার টাকার জন্য বাড়িতে চরম অশান্তি শুরু করেন। একপর্যায়ে বৃদ্ধ বাবা-মাকে মারধর শুরু করেন। অসহায় বাবা-মায়ের কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে বিকেলে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচারের সম্মুখীন করে। এসময় তাঁকে দুই মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)