জীবননগর অফিস:
জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর প্রেসক্লাবে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সম্পাদক চাষী রমজান, সদস্য ইন্তাজ আলী, রফিক শাহ, মসলেম উদ্দিন, সোয়েব হোসেন, রাসেল হোসেন মুন্না, আশাবুল হক প্রমুখ।
