ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
ওয়েভ ফাউন্ডেশন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে প্রাপ্ত সংস্থার বুনিয়াদ ঋণ কর্মসূচির উপকারভোগীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস উপলক্ষে উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের অয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। অনুষ্ঠানে ১১ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা করা হয়। তারা প্রত্যেকেই ২০১৯ সালে জিপিএ ৪.০০-৫.০০ পয়েন্ট নিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, জীবনে সফল হতে হলে অবশ্যই শিক্ষা অর্জন তথা জ্ঞান অর্জন করতে হবে। বাধা-বিপত্তি, অভাব-অভিযোগ যতই আসুক না কেন, নিজ লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, মানবিক গুণাবলির বিকাশ এবং সুনাগরিক হয়ে সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে হবে। এখনও আমাদের দেশে নারী ও কিশোরীরা ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে অসচেতন, অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করছে এবং যথাযথভাবে নিজের স্বাস্থ্য পরিচর্যা করছেন না। ফলে নারীরা বিভিন্ন জটিল অসুস্থতার শিকার হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নারীদেরও বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যসম্মত উপকরণ ও পরিচর্যা করা অপরিহার্য। এ জন্য পরিবারের সবাইকে ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান যুদ্ধ, কামরুজ্জামান যুদ্ধ, সমন্বয়কারী সমৃদ্ধি প্রকল্প নুসরাত ইয়াসমিন লাভলী, সহ-সমন্বয়কারী ক্ষুদ্রঋণ কর্মসূচি, পানিও স্যানিটেশনবিষয়ক অ্যাকসেস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাহেদ জামাল, ইঞ্জিনিয়ার খালিদ হাসান, ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা, মিরাজ উদ্দীন, আওয়াল হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা উপকরণ প্যাকেজ (স্যানিটারিপ্যাড, টিস্যুপেপার, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক) বিতরণ করা হয়। এ্যাকসেস প্রকল্প বাস্তবায়নে ওয়াটার. ওআরজি আর্থিক ও টেকনিক্যাল সহায়তা প্রদান করছে।
