আলমডাঙ্গায় ১৫ জন ছাগল পালনকারীকে খাবারসহ উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
আলমডাঙ্গায় ১৫ জন ছাগল পালনকারীকে খাবারসহ উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজির মাধ্যমে ১৫ জন ছাগল পালনকারীকে ছাগলের খাবারসহ উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিয়তউল্লাহ, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সোহাগ হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রত্যেক ছাগল খামারিকে ৬০ কেজি করে ভুষি, মসুরের ভুষি ৩০ কেজি, ভিটামিন ১ কেজি, ভাতা, রেজিস্ট্রার ও সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়াও ৫ জন মুরগি খামারিকে ১টি করে মুরগির ঘর, ৬৪ কেজি মুরগির খাবার, মুরগির বাচ্চা ১২টি, খাবার পাত্র, পানির পাত্র, জিপিসিএস, হ্যান্ড স্প্রে, সাইনবোর্ডসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)