তামাকজাত পণ্য প্রচারণার দায়ে জাপান টোব্যাকো কোম্পানির জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-23 ইং
তামাকজাত পণ্য প্রচারণার দায়ে জাপান টোব্যাকো কোম্পানির জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ধূমপান ও তামাকজাত পণ্য সিগারেটের প্রচারণার দায়ে জাপান টোব্যাকো কোম্পানিকে জরিমানা করা হয়েছে। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হকের লিখিত অভিযোগের ভিত্তিতে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল-এর মেহেরপুর শাখার দায়িত্বপ্রাপ্তকে ধারাবাহিকভাবে প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার দোকানে দোকানে সরবরাহ ও প্রচারে উদ্বুদ্ধ করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর ঢাকা টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির অফিসে অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত লিফলেট, স্টিকার, ডিসপ্লে বোর্ড, ব্যানার দোকানে দোকানে সরবরাহ ও প্রচারে উদ্বুদ্ধ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১)(ক) ধারার অপরাধে দোষ স্বীকারোক্তি সাপেক্ষে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও উল্লেখযোগ্য সংখ্যক প্রমোশনাল বিজ্ঞাপন সম্বলিত মালামাল জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)