দামুড়হুদায় পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2020-06-22 ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ শেখপাড়ায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়ীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন পীরপুরকুল্লাহ শেখপাড়ার আহসান (৫৮), জহিরুল ইসলাম অরফে কাল, আতিয়ার (২৩), মিরাজুল (২১), জাহিদুল (২৬)। গত শনিবার রাত ১২টার দিকে পীরপুরকুল্লাহ শেখপাড়া থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান ও এএসআই কার্তিক কুমার বসু ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লাহ শেখপাড়ার মৃত সাজ্জাদ আলীর ছেলে আহসান, ফজল আলীর ছেলে জহিরুল ইসলাম কালু, মৃত সাজ্জাদ আলীর ছেলে আতিয়ার, শওকত আলীর ছেলে মিরাজুল ইসলাম, ইব্রাহীম শেখের ছেলে জাহিদুল ইসলামকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আটক করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল রোববার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)