তিনজনকে সর্তক করলেন দামুড়হুদা ইউএনও

আপলোড তারিখঃ 2020-06-22 ইং
তিনজনকে সর্তক করলেন দামুড়হুদা ইউএনও ছবির ক্যাপশন:
সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত থাকা তিনজনকে তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। তাঁদেরকে জিজ্ঞাসা করার পর একজন কোচিংয়ের সঙ্গে সম্পর্কিত থাকার কাথা স্বীকার করলেও দুইজন অস্বীকার করেন। তিনি তাঁদেরকে প্রথম পর্যায়ে সর্তক করে দেন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তাঁদেরকে সর্তক করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের দবির উদ্দীন, কালিয়াবকরি গ্রামের আশার আলোর কোচিং সেন্টারের পরিচালক ইদ্রিস আলী ও নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ আহাম্মদ কোচিং সেন্টার চালাচ্ছেন, এমন সংবাদে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান তাঁদেরকে ডেকে পাঠান এবং কোচিং সেন্টার চালাচ্ছে কি না, তাঁদের কাছে জানতে চান। নতিপোতা গ্রামের দবির উদ্দিন কোচিং সেন্টার চালাচ্ছেন বলে স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। কালিয়াবকরী গ্রামের আশার আলো কোচিং সেন্টারের পরিচালক ইদ্রিস আলী জানান, গত মার্চ মাস হতে এ পর্যন্ত তাঁর কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ আছে। নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ আহমেদ জানান, কোচিংয়ের বিষয়ে তাঁর কোনো যোগসূত্রই নেই। তবে তাঁরা ভবিষ্যতে সরকারি আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। তাঁদের সব কথা শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, প্রথমবারের মতো আপনাদের সর্তক করা হলো। পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালকসহ সংশি¬ষ্ট সব ব্যক্তিকে আইন মেনে চলতে হবে। প্রাথমিক সতর্কতার পরেও যদি সরকারি আদেশ লঙ্ঘন হয়, তবে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার সন্তানের বিষয়ে আপনারা সচেতন হোন। সন্তানের সুরক্ষিত জীবন নিশ্চিত করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)