প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার লক্ষে তহবিল সংগ্রহের জন্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল আটটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি মুন্সি আমিনুল বাশার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলং, আন্দুলবাড়ীীয়া প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, শেখ মাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, খাঁজা পারেশ সাহেবের রওজা ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, যুবলীগের নেতা শেখ ফিরোজ আহম্মদ, খান তারিক মাহমুদ, হাফিজুর রহমান প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, আসাদুর রহমান, আব্দুল ওয়াহেদসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আব্দুল লতিফ বিশ্বাস, ভাটা ব্যবসায়ী বিজয় হালদার, আব্দুল ওয়াহেদ, আসাদুর রহমান, মইনুর ইসলাম লুলুসহ অনেকে জমি ক্রয়ের জন্য দাতা সদস্য হিসেবে অনুষ্ঠানে চেক ও নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।
