ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে অনলাইনে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-06-22 ইং
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে অনলাইনে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে অনলাইনে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ‘দুর্নীতি দমনে আইনের চেয়ে নৈতিকতা বোধই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ শীর্ষক অনলাইনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের বেইজ অফিসের সভাকক্ষ থেকে এ বির্তক প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জীবননগর শাপলাকলি আর্দশ বিদ্যালয়ের ছাত্রী দলনেতা অন্তিকা বিশ্বাস এবং জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মডারেটর ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উথলী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক সায়েমুল হক টিপু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মিল্টন কুমার সাহা ও বড় শলুয়া ডিগ্রি কলেজে বাংলা প্রভাষক আব্দুল করিম। প্রতিযোগিতাটি ঢাকা অফিস থেকে অনলাইন নিয়ন্ত্রণ করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ইফতেখার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনাকরেন সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসরাইল হোসেন খান টিটো। বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া জীবননগর পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে ছিল অন্তিকা বিশ্বাস, আয়েশা খাতুন ও জাকিয়া সালতানা এবং বিপক্ষে শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের সাদমান সাকিব পান্থ, তানভীর রানা ও তন্ময় রহমান তুর্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)