চুয়াডাঙ্গার হাজরাহাটিতে বিদ্যুতস্পৃষ্টে যুবক আহত

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
চুয়াডাঙ্গার হাজরাহাটিতে বিদ্যুতস্পৃষ্টে যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাজরাহাটিতে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় মাঠে উপস্থিত অন্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবক হাজরাহাটি গ্রামের মণ্ডল পাড়ার ইকবাল হোসেনের ছেলে জাহিদ (২২)। জানা যায়, গতকাল দুপুরে হাজরাহাটি মাঠের মধ্যে ফসলি জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহিদ। এ সময় মাঠে উপস্থিত অন্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)