কোচিং সেন্টার বন্ধসহ দুটি পরিবহনে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
কোচিং সেন্টার বন্ধসহ দুটি পরিবহনে জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভালাইপুরে মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রতিবেদক, ভালাইপুর: চুয়াডাঙ্গার ভালাইপুর বাজার মোড়ে করোনাভাইরাস বিস্তাররোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাস্ক পরিধান না করা এবং গণপরিবহন পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইনে দুইটি পরিবহনে তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান। এদিকে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে ভালাইপুর মোড় বাজারে অবস্থিত দুটি কোচিং সেন্টারে নিয়মিতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ায় ওই দুই কোচিং সেন্টারের মালিক জনি আহমেদ এবং সাঈদকে কোচিং সেন্টার বন্ধ রাখার শর্তে মুচলেকায় মুক্তি দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান। এ সময় তিনি মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)