মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আব্দুল আলীম কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে। তিনি মেহেরপুর শহরের গরুর হাটপাড়ার একটি বাড়িতে ভাড় নিয়ে থাকেন বলে জানা গেছে। মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার রায়পুর কবরস্থানের কাছ থেকে আব্দুল আলীমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)