ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় সরকারি জমিতে ঘর নির্মাণ ও স্বাস্থ্যবিধি অমান্য আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় সরকারি জমিতে ঘর নির্মাণ ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাটবোয়ালিয়া বাজারে মাস্ক না পড়ে ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা করার অপরাধে এবং সরকারী জমিতে ঘর নির্মাণ করার অপরাধে ৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীর মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নিরালস কাজ করে চলেছেন। প্রতিদিনই তিনি উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল শনিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বশির বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বশির আহমেদ ও সম্পা সু-ষ্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বুলুকে মাস্ক ব্যবহার না করে ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, উপজেলার নিমতলা গ্রামে সরকারি জমিতে বাড়ি নির্মাণ করার সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নিমতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আলীমকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারি জমিতে পুনরায় কাজ না করার নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার হুমায়ন কবীর ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)