ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বকসিপুর গ্রাম থেকে গাঁজা গাছসহ পিতা ও পুত্রকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধারের পর দুজনকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গ্রামে গাঁজার চাষ করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার সকালে বকসিপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রূপচান ফকিরের ছেলে আনন্দ ফকিরের পান বোরজ থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। অবৈধ গাঁজা চাষের অভিযোগে পুলিশ রূপচান ফকির ও তার ছেলে আনন্দ ফকিরকে আটক করে। এ ঘটনায় পিতা-পুত্রের নামে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে।
