মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে মেহেরপুর শহরে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা শহরের বড় বাজার থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড, কোর্ট রোডসহ শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় পুলিশ সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি মাস্ক বিতরণ করেন এবং জনসাধারণকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)