কাজে ক্রটি পেলে জানাবেন, ব্যবস্থা নেব

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
কাজে ক্রটি পেলে জানাবেন, ব্যবস্থা নেব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে পৌর এলাকার হাসপাতাল রোডে চক্ষু হাসপাতালের সামনে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ রাস্তার নির্মাণকাজ হবে। নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘এ রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি খুবই উন্নতমানের হবে এবার। সাধারণ মানুষ যাতে উন্নত নাগরিক সেবা পায়, সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নমূলক কাজ অতিদ্রুত এগিয়ে যাচ্ছে। এখন কিছুটা দায়িত্ব আপনাদেরও নিতে হবে। এ কাজ পৌরভার ঠিকই, তবে তার থেকে বেশি আপনাদের। সে জন্য এই কাজটি কীভাবে হচ্ছে, সেদিকে আপনাদেরই খেয়াল রাখতে হবে। কাজে কোনো রকম ক্রটি পেলে আমাকে গোপনে জানাবেন। আমি কারো নাম প্রকাশ করব না। তবে অবশ্যই ব্যবস্থা নিব। প্রত্যেকেকটি কাজ হতে হবে খুবই ভালো। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সামান্য মিষ্টিও খাওয়া হয় না যে আমি তাঁদের বলতে পারব না। আমি চেষ্টা করছি, প্রত্যেকটা এলাকায় জনগণের সেবা বৃদ্ধির জন্য।’ তিনি আরও বলেন, লকডাউনের কারণে পৌরসভার বেশ কয়েকটি কাজ কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে লকডাউন শিথিল করায় কাজ আবার শুরু করছি। সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রেখে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সেবা দেওয়ার জন্য নিরন্তর ছুটছি। ছুটে যাব। মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু উপস্থিত সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। রাস্তা নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কার্ডিলোজিস্ট কনসালটেন্ট আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষক রেজাউল হক, আব্দুল ওয়াহেদ, ঠিকাদারী প্রতিষ্ঠান মুক্তার হোসেন, স্থানীয় বাসিন্দা আতাউল্লাহ টুটুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)