মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-20 ইং
মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দবির উদ্দিন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধী প্রমাণিত হওয়ায় দবির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সদর উপজেলার পিরোজপুর গ্রামের মরহুম আওলাদ হোসেনের ছেলে দবির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)