মেহেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোর আহত

আপলোড তারিখঃ 2020-06-20 ইং
মেহেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোর আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুরে আব্দুর রকিব ওরফে রফিকুল তাঁর নিজ ঘরে নতুন গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় প্রতিবেশীরা এসে পানি ছিটিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে আব্দুর রকিবের ছেলে সাজ্জাদ হোসেন (১৭) আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে ওই সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)