গাংনীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-06-20 ইং
গাংনীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মটমুড়া ইউনিয়নের আকুবপুর চেকপোস্ট থেকে গাঁজাসহ তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকার ইদ্রিস মৃধার ছেলে সোহেল মৃধা (২৫) ও একই এলাকার কনা হিজড়া (২৭)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুই মাদক ব্যবসায়ী স্কুলব্যাগযোগে গাঁজা পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, সোহেল মৃধার নামে অস্ত্র ও মাদকের একটি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)