আন্দুলবাড়ীয়ায় খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-20 ইং
আন্দুলবাড়ীয়ায় খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ নাসিম রেজা তাঁর নিজস্ব উদ্যোগে উপজেলার কুলতলা গ্রামে ছাত্র ও খেলোয়াড়দের মধ্যে এ খেলার সামগ্রী ফুটবল ও করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ নাসিম রেজা, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সুমন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতি মিরাজ হোসেন জনিসহ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)