আলমডাঙ্গায় পাইকপাড়া গ্রামবাসীর মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-06-20 ইং
আলমডাঙ্গায় পাইকপাড়া গ্রামবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার পাইকপাড়ায় নারী নির্যাতন মামলায় এক যুবককে ফাঁসানো হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। গ্রামের মাতব্বরেরাও এ ঘটনার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অংশ নেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পাইকপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত ১১ জুন রাতে পাইকপাড়া গ্রামের প্রবাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী শখের বানুর ঘরে কে বা কারা ঢুকে ধস্তাধস্তি করে। শখের বানু এ ঘটনায় প্রতিবেশী আলমের ছেলে মানিককে দোষারোপ করে থানায় একটি অভিযোগ করেন। কিন্ত ওই ঘটনার রাতে মানিক তাঁর স্ত্রীর সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন বলে প্রতিবেশীদের অনেকেই তাঁর বাড়িতে গিয়ে নিশ্চিত হয়েছেন। এতে শখের বানুর করা অভিযোগ সাজানো বলে গ্রামের লোকজনও নিশ্চিত হন। প্রতিবেশীরা জানান, প্রবাসী সাজ্জাদের স্ত্রী শখের বানুর সঙ্গে প্রতিবেশী আলমের ছেলে মানিকের কয়েক বছর আগে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে গ্রামে অনেক হৈ চৈও হয়েছে। কিন্ত সেই সম্পর্ক এখন আর নেই। মানিক বিয়ে-সাদি করে নতুন জীবন শুরু করেছেন। এতে শখের বানু প্রতিহিংসা পরায়ন হয়ে মানিকের বিরুদ্ধে সাজানো শ্লীলতাহানির অভিযোগ আনে বলেও মনে করেন প্রতিবেশীরা। এ কারণেই গ্রামের মাতব্বররা একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশ নেন গ্রামের মানিকের দাদা সুন্নত আলী, বিশারত মণ্ডল, মান্নান মাস্টার, আব্দুর রহমান, সাইদুর রহমান, মকবুল হোসেন, আমির আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)