মেহেরপুরে বিভিন্ন সময়ের উদ্ধারকৃত মাদকদ্রব্য বিনষ্ট

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
মেহেরপুরে বিভিন্ন সময়ের উদ্ধারকৃত মাদকদ্রব্য বিনষ্ট ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় বিভিন্ন সময়ের উদ্ধারকৃত মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দিকে মেহেরপুর কোর্ট এলাকায় এসব মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয়। মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার উপস্থিতিতে প্রায় ৭০টি মামলার ৫৪৮ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৫৬০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি অফিসার চয়েজ মদ এবং ৫ গ্রাম হেরোইন বিনষ্ট করা হয়। মেহেরপুরের কোর্ট পুলিশের সদস্যরা এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। কোট পুলিশের পরিদর্শক গোলাম মাহমুদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)