জীবননগরে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
জীবননগরে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মোটরসাইকেল থেকে পড়ে রত্না খাতুন (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘঠে। রত্না খানুতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রত্না খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের রোকনুজ্জামানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রোকনুজ্জামান সকালে অসুস্থ স্ত্রী রত্না খাতুনকে নিয়ে জীবননগরে পরিচিত এক চিকিৎসকের নিকট যাচ্ছিলেন। পথের মধ্যে সন্তোষপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন রত্না খাতুন। এ সময় তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের সদস্যরা বেলা একটার দিকে রত্না খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান তাঁকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মোটরসাইকেল থেকে রত্না খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকাল দুপুরেই নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)