দিনভর থানা-পুলিশের ব্যাপক তৎপরতা

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
দিনভর থানা-পুলিশের ব্যাপক তৎপরতা ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড রেড জোন ঘোষণা দর্শনা অফিস: দর্শনায় একের পর এক করোনা আক্রান্তের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সম্প্রতি দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করে। লকডাউন ঘোষণা করলেও এ দুটির ওয়ার্ডের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করায় গতকাল বৃহস্পতিবার সকালের দিকে পৌরসভার এ দুটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়। রেড জোন ঘোষণার পর দর্শনা থানার ওসি (ভারপ্রাপ্ত) কামরুজ্জামানের নেতৃত্বে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন তৎপরতা লক্ষ্য করা যায়। পৌরসভার এ দুটি ওয়ার্ডের মেইন সড়কে বাঁশ টাঙিয়ে রেড জোন সম্বলিত ব্যানার ঝুঁলিয়ে দেওয়া হয়। যাতে রেড জোন এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে এবং রেড জোন এলাকা থেকে মানুষ বাইরে বের হতে না পারে। এ বিষয়ে দর্শনা থানার ওসি (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান খান এ প্রতিবেদককে জানান, দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ড রেড জোন ঘোষণার পর দর্শনা থানার পুলিশের ব্যাপক তৎপরতায় মানুষ ঘরমুখী হয়েছে। সেই সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত দর্শনা থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি দুই ওয়ার্ডে কাউন্সিলর ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘স্থানীয় নেতৃবৃন্দরা যদি পুলিশকে এ ধরনের সহযোগিতা করেন, তাহলে আমরা করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে পারব। এ দুই ওয়ার্ডের মানুষের মধ্যে অনেকটাই সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে আসছে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)