গাংনীতে করোনা প্রতিরোধে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
গাংনীতে করোনা প্রতিরোধে আলোচনা সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে গাংনী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাদিয়া সুলতানা, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আইন বাস্তবায়নে সরকারি সেবা প্রত্যাশীদের অবশ্যই মাস্কসহ সাম্প্রতিক সময়ে করোনা প্রতিরোধে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধির পরামর্শগুলো মেনে চলতে হবে। সরকারের নেওয়া স্বাস্থ্যবিধিগুলো না মানলে সরকারি সেবা প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় এ কমিটির সভায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)