মেহেরপুরের সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-06-19 ইং
মেহেরপুরের সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার জেসমিন আক্তার অন্যত্র বদলি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, মহিদুল হক, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী সহকারী কমিশনার জেসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)