ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
সরকারি আইন অমান্য করে বিকেল চারটার পর ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার দায়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ৬ ব্যবসায়ীসহ মোট ৪ ব্যক্তির নিকট থেকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়।
