ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-18 ইং
ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনের জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ৬টি ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনের কাছ থেকে ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২২ জনকে ১২ হাজার ৯ শ টাকা, দামুড়হুদা উপজেলায় ২ জনকে ২ হাজার টাকা এবং জীবননগর উপজেলায় ১৬ জনকে ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)