ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আপলোড তারিখঃ 2020-06-18 ইং
ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া ও কোটচাঁদুপরে র‌্যাবের পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেনসিডিলসহ জাহানারা খাতুন নামের (৪৫) এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঝিনাইদহ র‌্যাব-৬ গতকাল বুধবার বেলা দুইটার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জাহানারা খাতুন আন্দুলবাড়ীয়া মীরপাড়ার পুটু গাজীর স্ত্রী। জানা যায়, বুধবার বেলা দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে জীবননগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার আন্দুলবাড়ীয়া সাকিনস্থ মীরপাড়া গ্রামের পুটুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে জাহানারা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১০৭ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল সেট ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। অপর দিকে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ আহাদ আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া আহাদ আলী কোটচাঁদপুর হাসপাতালপাড়ার আক্কাছ আলীর ছেলে। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)