মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-06-17 ইং
মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৫ শ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ বাঁশি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের কাথুলী রোডের বেড়পাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত বাঁশি গাংনী উপজেলার ধলা রামকৃষ্ণপুর গ্রামের মৃত হেমাজুদ্দিনের ছেলে। অপর দিকে, মেহেরপুরে ২ শ গ্রাম গাঁজাসহ শের খান ওরফে সেরেগুল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের পৌর ঈদগাহ এর পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সেরেগুল মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম এর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মঙ্গলবার শহরের বেড় পাড়া থেকে মোহাম্মদ বাঁশি নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পূর্বে আটক বাঁশির বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে একটি মামলা আছে। এছাড়াও ১৬ জুন মঙ্গলবার মেহেরপুর শহরের পৌর ঈদগাহ এর পাশে অভিযান চালিয়ে সেরেগুল নামের মাদক ব্যবসায়ীকে ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)