ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পেীর এলাকার কলাহাটা মোড়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল মোল¬া (৫২) নামের শিশুটির সৎ বাবাকে কালীগঞ্জ পেীরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের প্রচেষ্টায় আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটি উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ভিকটিমের মা নাজমা খাতুন জানান, ‘রেজাউল মোল¬া আমার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাট এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে। সোমবার রাতে সে আমাদের বাড়িতে আসে।’ তিনি আরও জানান, ‘মঙ্গলবার ভোরে আমরা দুইজন একসঙ্গে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায় আবার। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার জানতে পারি। এর আগেও সে আমার মেয়ের সাথে এমন কাজ করেছে। মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মেরে ফেলব।’ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল-াকে আটক করা হয়েছে। আর মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল (আজ) ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে।
