জীবননগর অফিস:
জীবননগরে হাতেনাতে এক মোবাইল চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর বাজারের ওষুধ ব্যবসায়ী মিল্টন ফার্মেসির মালিক মাজেদুর রহমান মিল্টনের বোনের বাড়ি পৌর শহরের ইসলামপুর গ্রামের নিজ বাড়ির টয়লেটের পাইপ বেয়ে দ্বিতীয় তলার ঘরের মধ্যে প্রবেশ করে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় তাঁর ভাগনি রিয়া দেখে চিৎকার করলে প্রতিবেশী মোবাইল ফোনসহ দর্শনা পৌর শহরের মোজাফফরের ছেলে মোবাইল চোর রকিকে (২৭) আটক করে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেয়।
