চুয়াডাঙ্গায় করোনার নতুন ফলাফল নেই

আপলোড তারিখঃ 2020-06-17 ইং
চুয়াডাঙ্গায় করোনার নতুন ফলাফল নেই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল নেই। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার জেলায় সর্বশেষ ৩১টি ফলাফল আসে, যার সবগুলোই নেগেটিভ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। গতকাল সুস্থ হয়েছেন ১ জন। চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত ১৪৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪২ জন, দামুড়হুদা উপজেলায় ৪০ জন ও জীবননগর উপজলোয় ১২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৮৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪১ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ জন, দামুড়হুদা উপজেলায় ১৮ জন ও জীবননগর উপজলোয় ৪ জন। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৪৩টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১০ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৪ জনের ও জীবননগর উপজেলা থেকে ১৯ জনের নমুনাসহ সংগৃহীত ৪৩টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ (গতকাল মঙ্গলবার) রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে কোনো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৭৪৩টি, প্রাপ্ত রিপোর্ট ১৫৬৪টি, পজেটিভ ১৪৪টি, নেগেটিভ ১৪২০টি, সুস্থ ৮৯ ও মৃত্যু ১।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)