ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশে জেলা কোভিট-১৯ কমিটির আদেশক্রমে জেলায় ২ টার পর সকল দোকান পাট বন্ধ রাখতে বলা হয়েছে, এদিকে সব দোকানপাট বন্ধ হলেও পশু হাট সচল রয়েছে। সব বাঁধা উপেক্ষা করে দেশের এই ক্লান্তিলগ্নে পশুর হাট চলছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় এই পশুহাট বসানো হয়। এলাকার সচেতন মহল মনে করছে এই ক্লান্তিলগ্নে পশুহাট বসানো ঠিক হয়নি। কারণ বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে মানুষকে সচেতন করতে কিন্তু আমরা যদি সেই নির্দেশনা উপেক্ষা করি তাহলে আমাদের বিপদে পড়তে হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, হাটবারে একটু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে তবে সামাজিক দুরত্ব বজায় রেখে জন-সমাগম এড়িয়ে কেনা-বেঁচা সীমিত আকারে করতে পারে তবে কেউ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, পশু হাটে সামাজিক দূরুত্বের বালাই নাই। মুখে মাস্ক নাই, জনসমাগম করে গরু-ছাগল ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
