হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-17 ইং
হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান হিজলগাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন-২০১৮ এর ২৪(১) ধারায় ৮ টি মামলায় ৮ জন ব্যক্তিকে সর্বমোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। পাশাপাশি মাস্ক ও শিশুদের খাদ্য বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন মোবাইল কোর্ট পেশকার সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)