ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩টি গরু ও ১১টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ফেনসিডিলও উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত একটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯০ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ৪টি ভারতীয় মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। আটক হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন রাত তিনটার দিকে আরআইবি ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার রাত একটার সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯০ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ৪টি ভারতীয় মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। আটক হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার হয়েছে।
অপর দিকে, মঙ্গলবার রাত তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার এস কে হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯১ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা মাঠ থেকে ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। আটক গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অন্যদিকে, গতকাল রাত পৌনে দুইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত আরামডাঙ্গা মাঠ থেকে ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬১ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
