ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শিশুনিলয় ফাউন্ডেশনের কার্যালয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শিশুনিলয় ফাউন্ডেশনের ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী বাজার কমিটির সভাপতি হাজি লিয়াকত আলী সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন রুহুল আমিন, আবু জাফর লিটন, রুবেল, তরিকুল, মাসুদ রানা, ছকিনা খাতুন, দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান প্রমুখ।
