আন্দুলবাড়ীয়ায় অসহায় পরিবারে মধ্যে উপহারসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
আন্দুলবাড়ীয়ায় অসহায় পরিবারে মধ্যে উপহারসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: শিশুনিলয় ফাউন্ডেশন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মাথাপিছু হারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান, ১ টি মাস্কসহ বিনামূল্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শিশুনিলয় ফাউন্ডেশন আন্দুলবাড়ীয়া শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের সহকারী পরিচালক সামাউল হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সমাজসেবক শেখ সেকেন্দার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের হিসাবরক্ষক সামাউল হক, সমাজসেবক রকিবুল ইসলামসহ সকল ফিল্ডকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)